logo
খবর

এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে এনআরবিসি ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

প্রতিবেদক, বিডিজেন২৩ জুন ২০২৫
Copied!
এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে এনআরবিসি ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়
এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন এনআরবিসি ব্যাংক চেয়ারম্যান। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। দেশের উন্নয়ন ও শিল্পায়নের স্বার্থে রেমিট্যান্সসংক্রান্ত সেবা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে এনআরবিসি ব্যাংক।

রোববার (২২ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ ও হারুনুর রশীদ, বাংলাদেশে কর্মরত বিভিন্ন একচেঞ্জ হাউসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়্যারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিরা কাজ করছেন। কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রবাসীদের রেমিট্যান্সপ্রবাহ আরও বাড়ানো সম্ভব। এনআরবিসি ব্যাংক সেবা সহজীকরণের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। এ জন্য রেমিট্যান্স পাঠানোর গুরুত্বপূর্ণ অংশীদার একচেঞ্জ হাউসগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংকের শাখা, উপশাখাসহ বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। প্রত্যন্ত গ্রামে মানুষের দোরগোড়ায় গিয়ে ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। একচেঞ্জ হাউসগুলোর সহযোগিতায় রেমিট্যান্স সেবা সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

সভায় একচেঞ্জ হাউসগুলোর প্রতিনিধিরা বলেন, রেমিট্যান্সপ্রবাহে বৈশ্বিক বাজারে বিপুল অঙ্কের লেনদেন হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নে এই সেবা প্রতিনিয়ত সহজতর হচ্ছে। বাংলাদেশের ব্যাংক ও একচেঞ্জ হাউসগুলো একে অপরের সহযোগী হিসেবে এই রেমিট্যান্স সেবা দিচ্ছে। তবে প্রযুক্তিগত ও সেবার মান উন্নয়ন ঘটিয়ে রেমিট্যান্সপ্রবাহ আরও বাড়ানো সম্ভব।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

৯ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১০ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে