logo
খবর

শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৩ বিচারপতি

প্রতিবেদক, বিডিজেন০৯ অক্টোবর ২০২৪
Copied!
শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৩ বিচারপতি
শপথ নিয়েছেন হাইকোর্টের নবনিযুক্ত ২৩ বিচারপতি।

শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি। বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথবাক্য পাঠ করান।

নবনিযুক্ত বিচারপতিদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ।

হাইকোর্টে বিচারক হিসেবে যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁরা হলেন মো. গোলাম মর্তূজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।

মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনে নতুন বিচারপতিদের নিয়োগের বিষয়ে জানানো হয়।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৩ জনকে শপথ গ্রহণের তারিখ থেকে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। দুই বছর পর তাঁদের স্থায়ী করা হলে তখন আবার শপথ নিতে হবে।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই আদালতপাড়ায় উত্তেজনা চলছে। আইনজীবীদের একটি অংশ উচ্চ আদালতের ‘দুর্নীতিগ্রস্ত’ বিচারপতিদের পদত্যাগ বা অপসারণ চেয়ে আন্দোলন করছেন। এ বিষয়ে তাঁরা একটি সময়ও বেঁধে দিয়েছেন।

পাশাপাশি বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশনও কাজ করছে। সেখানেও বিচারপতি নিয়োগ নীতিমালা নিয়ে আলোচনা চলছে। একদিকে সংস্কার ও তা নিয়ে নানা আলোচনা এবং অন্যদিকে বিচার অঙ্গনে চলা উত্তেজনার মধ্যেই এই নিয়োগ ও শপথগ্রহণ হলো।

প্রসঙ্গত, ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি থাকার বিধান রয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারপতি নিয়োগ করেন।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে