logo
খবর

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান

প্রতিবেদক, বিডিজেন০৬ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান
রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে জয়া আহসান। ছবি: জয়ার সৌজন্যে

নেদারল্যান্ডসের রটারডামে শুরু হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ফিল্ম ফেস্টিভ্যাল) রটারডাম। এই উৎসব ৩০ জানুয়ারি শুরু হয়েছে নেদারল্যান্ডসের মাইকেল টেন হর্নের ‘ফেবুলা’ সিনেমা দিয়ে। ইন্দোনেশিয়ার নির্মাতা মৌলি সুরাইয়ার ‘দিস সিটি ইজ আ ব্যাটলফিল্ড’ সিনেমা দিয়ে এই উৎসব ৯ ফেব্রুয়ারি শেষ হবে।

এবারের উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে জয়া আহসান অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার। সুমন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে। আজ সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রটারডামে পৌঁছেছেন অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি।

পুতুল নাচের ইতিকথা সিনেমায় আবীর চট্টোপাধ্যায় ও জয়া আহসান। সংগৃহীত
পুতুল নাচের ইতিকথা সিনেমায় আবীর চট্টোপাধ্যায় ও জয়া আহসান। সংগৃহীত

সিনেমার পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নিয়ে বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই সিনেমার পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’

পুতুল নাচের ইতিকথা সিনেমায় জয়া আহসান। সংগৃহীত
পুতুল নাচের ইতিকথা সিনেমায় জয়া আহসান। সংগৃহীত

জানা গেছে, ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। আরও আছেন পরমব্রত, অনন্যা ও ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে