বিডিজেন ডেস্ক

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার কবি মহিদুর রহমান সড়কের একটি বাসা থেকে লাশ ৩টি উদ্ধার করে পুলিশ।
খবর আজকের পত্রিকার।
মৃতরা হলো মালয়েশিয়াপ্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭) তার দুই সন্তান আলভী (৭) ও সায়মা আক্তার (২)।
পুলিশ জানায়, লাশের পাশে বিষের ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইট) পাওয়া গেছে।
প্রতিবেশী আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকালে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তিনি ওই নারীর বাসার দরজার কড়া নাড়লে কোনো সাড়াশব্দ পাননি। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি পুলিশের সেবা নম্বর ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে, রুমের বিছানার ওপর মা শিখা আক্তারের লাশ। আর খাটের নিচে মেঝেতে নিথর পড়ে রয়েছে দুই শিশু।
প্রবাসী শাহীনের মামা আমান আনসারী জানান, শাহীন দেশে থাকতে হ্যালোবাইক চালাতেন। এক মাস আগে তিনি মালয়েশিয়া যান। শিখা আক্তার ছিলেন শাহীনের দ্বিতীয় স্ত্রী। মৃত দুই সন্তানের মধ্যে পুত্র আলভী আগের ঘরের সন্তান আর মেয়ে সায়মা এ ঘরের সন্তান।
সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান, প্রবাসী শাহীনের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্যকলহ চলছিল।
সূত্র: আজকের পত্রিকা

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।