প্রতিবেদক, বিডিজেন

ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে দর্শক টানছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কেও সিনেমাটি মুক্তি পেয়েছে। এবার ব্যবসাসফল এই সিনেমা দেখতে পাবেন মধ্যপ্রাচ্যের দর্শকেরাও।
আজ বৃহস্পতিবার (১৫ মে) বরবাদ মুক্তি পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ওমান, কাতার ও বাহরাইনে। সেখানে সিনেমাটি ডিসট্রিবিউশন করছে পিএইচএফ। এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমার মধ্যপ্রাচ্য মুক্তিতে যুক্ত ছিল এই পরিবেশক প্রতিষ্ঠান। নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন ছবি পরিবেশনা করে থাকে তারা।
বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, বরবাদের মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময়সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। সেইসঙ্গে ভারতীয় থাকেন। আশা করছি, তারা সকলে থিয়েটারে গিয়ে বরবাদ দেখবেন।’
প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ। সিনেমাটি মুক্তির একমাসে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।