logo
খবর

আইএমএফের শর্ত নয়, রাজস্ব বৃদ্ধির জন্য ভ্যাট বাড়ানো হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

প্রতিবেদক, বিডিজেন০৩ জানুয়ারি ২০২৫
Copied!
আইএমএফের শর্ত নয়, রাজস্ব বৃদ্ধির জন্য ভ্যাট বাড়ানো হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের জন্য নয়, সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সালেহউদ্দিন বলেন, ‘কিছু পণ্যের ওপর উল্লেখযোগ্য কর ছাড়ের ফলে সৃষ্ট রাজস্ব ঘাটতি পূরণ করার জন্য সমন্বয় জরুরি ছিল।’

তিনি বলেন, ৪৩টি পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কোনো প্রভাব পড়বে না বা সাধারণ মানুষের বোঝা বাড়াবে না।

অর্থ উপদেষ্টা বলেন, তিন তারকা ও উচ্চমানের হোটেলের মতো বিলাসবহুল পণ্যের ওপর বেশি কর আরোপ করা হয়েছে। ‘উদ্দেশ্য হলো রাজস্ব আদায়ে সুষম ব্যবস্থা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষ অসুবিধায় না পড়েন।’

অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, তারল্য বজায় রাখতে ব্যাংকগুলো পর্যাপ্ত সহায়তা পাবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বাজেট সম্পদ বরাদ্দ করা, এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে শক্তিশালী করা।’

এর আগে বুধবার ৪৩টি পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ; পাশাপাশি কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে সম্পূরক ও আবগারি শুল্ক বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো প্রস্তাবটি অনুমোদন পেলে একটি অধ্যাদেশের মাধ্যমে তা কার্যকর করা হবে বলেও জানান উপদেষ্টা।

এদিকে সমন্বয়গুলো বিলাসবহুল পণ্যগুলোকে লক্ষ্য করে হলেও বৃহত্তর অর্থনীতিতে তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে মানুষের মনে উদ্বেগ রয়ে গেছে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬