logo
খবর

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ আগস্ট ২০২৫
Copied!
প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

১৪ দিনের সফরে আগামী ২৬ আগস্ট সিইসি নাসির উদ্দীন কানাডার উদ্দেশে রওনা দেবেন। সফর শেষে ফিরবেন ৮ সেপ্টেম্বর। 

অফিস আদেশে বলা হয়, সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন। 

সিইসির সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।

এদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত রোববার জাপানে যান সেখানকার প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম তদারকির জন্য। ২৩ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

গত ১৫ জুলাই নির্বাচন কমিশন জানিয়েছিল, ৯টি দেশের ৪৮ হাজার ৮০ জন বাংলাদেশি প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

বর্তমানে ৯টি দেশের ১৬টি কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম চলছে। এগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০১৯ সালে বিদেশে এনআইডি দেওয়ার প্রকল্প শুরু করে। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইন নিবন্ধন প্রথম চালু হয়।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১২ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে