logo
খবর

ফারুকের বিদায়, ক্রিকেটের নতুন ‘বস’ আমিনুল

প্রতিবেদক, বিডিজেন৩০ মে ২০২৫
Copied!
ফারুকের বিদায়, ক্রিকেটের নতুন ‘বস’ আমিনুল
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম

ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছিল বুধবার রাত থেকেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডেকে পাঠিয়েছিলেন ফারুককে। তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকার তাঁকে আর বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাচ্ছে না। ফারুক অবশ্য নিজে থেকে পদত্যাগ না করারই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বৃহস্পতিবার দুপুরে বিসিবির ৮ পরিচালকের অনাস্থার চিঠি আর রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন বাতিল করলে চূড়ান্ত বিদায় ঘণ্টা বেজেই যায় ফারুকের। বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

শুক্রবার বিকেলে বিসিবির নির্বাহী কমিটির এক সভায় আমিনুলকে সভাপতি নির্বাচন করা হয়। এর আগে এনএসসি ফারুকের শূন্যপদে আমিনুলকে পরিচালক হিসেবে মনোনায়ন দেয়। সভা শেষে আমিনুলের বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাহী পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সভায় বোর্ডের অন্য দুই পরিচালক নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে সহ সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আমিনুলের নেতৃত্বে ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল। দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ানও তিনি। ২০০০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন আমিনুল। ১৯৮৮ সালে জাতীয় দলে অভিষেকের পর খেলেছেন ২০০২ পর্যন্ত। এরপর কোচিংকে পেশা হিসেবে নেন, থিতু হন অস্ট্রেলিয়ায়।

ক্রিকেটকে বিদায় জানানোর পর বেশিরভাগ সময়ই বিদেশে কাজ করেছেন আমিনুল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও এশিয়ার ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। বিসিবিতে আসার আগপর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আগামী মাসে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের সর্বশেষ ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান। এনএসসির মনোনায়নে বোর্ডে পরিচালক হিসেবে ঢোকেন ফারুক আহমেদ ও নাজমূল আবেদীন ফাহিম। এই দুজনের মধ্যে ফারুককে বিসিবির সভাপতি নির্বাচিত করেন বোর্ড পরিচালকেরা। ৯ মাসের মাথায় সেই ফারুককেই বিদায় নিতে হলো।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১২ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে