প্রতিবেদক, বিডিজেন

আদালতে চিত্রনায়িকা পরীমনির জামিনদার হওয়ার পর থেকেই আলোচনায় তরুণ গায়ক শেখ সাদী। ইতিমধ্যে তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে! দুজনেই অবশ্য তা অস্বীকার করেছেন।
এদিকে, আবারও দুজনকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিকমাধ্যমে ‘পরী’ সম্পর্কিত এক পোস্ট দিয়েছেন সাদী। সাদা পোশাকে নিজের তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য!’
সাদীর এই পোস্টে নায়িকা পরীমনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’
এ ছাড়া অভিনেত্রী তাঁর নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে চাঁদ নিয়ে বানানো একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে প্রজাপতি আর ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার চাঁদ...’। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছে সাদীর গাওয়া গান ‘চাঁদটা কে বলব’!
সাদীর সেই পোস্টে একজন লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘বাঙালির সন্দেহ আজ অবধি কোনোটা ভুল হয়নি, এটাও হবে না।’ অন্যদিকে, পরীমনির পোস্টেও অনেকে সাদীকে ঘিরে মন্তব্য করছেন।
দু’জনকে ঘিরে নতুন এই আলোচনার বিষয়ে পরীমনি কিংবা সাদী—কারও মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।