logo
খবর

পুকুরে ডুবে প্রবাসী দুই ভাইয়ের দুই সন্তানের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
পুকুরে ডুবে প্রবাসী দুই ভাইয়ের দুই সন্তানের মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

পুকুরের পানিতে ডুবে প্রবাসী দুই ভাইয়ের দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু দুটি হলো সুমাইয়া (৩) ও সুরাইয়া (২)। সুমাইয়া মালয়েশিয়াপ্রবাসী মো. ইয়ামিনের মেয়ে। সুরাইয়া ইয়ামিনের ভাই মালয়েশিয়াপ্রবাসী মো. ইয়াসিনের একমাত্র সন্তান।

খবর প্রথম আলোর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলার ঝিকরগাছায় উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া ও সুরাইয়ার লাশ ঘিরে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। মঙ্গলবার দুপুরে যশোরের ঝিকরগাছার মাটিকোমরা গ্রামে। সংগৃহীত
সুমাইয়া ও সুরাইয়ার লাশ ঘিরে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। মঙ্গলবার দুপুরে যশোরের ঝিকরগাছার মাটিকোমরা গ্রামে। সংগৃহীত

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ২ শিশুর পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরতে যায়। এ সময় ওই দুই শিশু তাদের সঙ্গেই ছিল। যখন সবাই মাছ ধরার কাজে ব্যস্ত, তখন শিশু দুটি পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে চাচাতো দুই বোনকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন তাদের নিথর অবস্থায় উদ্ধার করে।

হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সাংবাদিকদের বলেন, পুকুর থেকে তুলে সুমাইয়া ও সুরাইয়াকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার দুটিতে মাতম চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, শিশু দুটির মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই। তাদের মরদেহ বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬