logo
খবর

বিদেশফেরত বেশির ভাগ প্রবাসী মানসিক যন্ত্রণায় ভুগছেন: ব্র্যাকের গবেষণা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
বিদেশফেরত বেশির ভাগ প্রবাসী মানসিক যন্ত্রণায় ভুগছেন: ব্র্যাকের গবেষণা
ছবি: সংগৃহীত

বিদেশফেরত বেশির ভাগ প্রবাসী মানসিক যন্ত্রণায় ভুগছেন। বিশেষ করে যারা ব্যর্থ হয়ে বা অনেক দিন পর দেশে ফেরেন, তাদের এই যন্ত্রণা বেশি হয়ে থাকে।

অভিবাসী ও বিদেশফেরত অভিবাসীদের মনোসামাজিক সংকট নিয়ে করা ব্র্যাকের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।

গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা বিদেশফেরতদের সঙ্গে কথা বলে দেখেছি, একাকিত্ব, শারীরিক ও মানসিক নিপীড়ন, চাকরি হারানো, ঠিকমতো বেতন না পাওয়াসহ সুনির্দিষ্ট কয়েকটি কারণে অভিবাসীরা মানসিক সংকটে পড়েন। কিন্তু বাংলাদেশের অন্য সবার মতো প্রবাসীরাও মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেন না। তবে আমরা দেখেছি, যারা কাউন্সেলিং সেবা নিয়েছেন বা পেয়েছেন, তারা দ্রুত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। বিশেষত নারীরা পুরুষদের চেয়ে দ্রুত সুস্থ হয়েছেন।’

তিনি বলেন, ‘অভিবাসী শ্রমিকদের মানসিক স্বাস্থ্য সহায়তাবিষয়ক অ্যাডভোকেসি গন্তব্য দেশ থেকেই শুরু করতে হবে। পাশাপাশি ফেরত আসা অভিবাসী শ্রমিক এবং পাচার হওয়া ব্যক্তিদের জন্য মনোসামাজিক সহায়তা সেবাকে অন্তর্ভুক্ত করার ওপরও আমাদের জোর দিতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান।

তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্য যে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। সরকার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। বিদেশ-ফেরতদের জন্য সরকারের নীতির খসড়ায় বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কাজ করব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের পরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম।

তিনি বলেন, ‘বিদেশফেরতদের দৃশ্যমান সহায়তা করা আমাদের লক্ষ্য। বিদেশ থেকে ফেরত আসার পর আমরা যেমন তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা বুঝতে পারছি, তেমনি বিদেশগামী কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি জানাতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফরমের সহযোগী পরিচালক শরিফুল হাসান, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) প্রোগ্রাম ম্যানেজার নাজিয়া হায়দার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে