logo
খবর

মেয়ে রোদেলার সঙ্গে ন্যান্সির প্রথম গান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ জুলাই ২০২৫
Copied!
মেয়ে রোদেলার সঙ্গে ন্যান্সির প্রথম গান
রোদেলা ও ন্যান্সি। ছবি: সংগৃহীত

সংগীতজীবনের শুরু থেকে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মায়ের গানের পথ ধরে এবার সম্ভাবনার জানান দিচ্ছেন ন্যান্সি কন্যা রোদেলা।

প্রথমবার মা-মেয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন। তাদের এই নতুন গানের শিরোনাম 'কেন'। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।

আজ ১০ জুলাই (বৃহস্পতিবার) গানটি প্রকাশ হবে রোদেলার নিজেস্ব ইউটিউব চ্যানেলে। গানটির মিউজিক ভিডিওতে৷ মা-মেয়ে দুজনই অংশ নিয়েছেন।

ন্যান্সি বলেন, 'প্রথমে গানটি আমারই করার কথা ছিল। পরে মাথায় এল, এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালোই লাগল। প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! তাই স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।'

রোদেলা বলেন, 'এটা একটা দুঃসাহস আমার জন্য। কারণ আমার মায়ের কণ্ঠ-গান সারাবিশ্বের বাংলাভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তাঁর সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম।'

গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, 'সময় নিয়ে গানটি করা। মা-মেয়ের কণ্ঠে গান করার পরিকল্পনাটাও ইউনিক। সবচেয়ে বড় কথা গানটি শ্রুতিমধুর ও ভিন্নধর্মী। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের। '

প্রত্যয় খান বলেন, 'একটি একটি ভিন্নধর্মী প্রজেক্ট। ন্যান্সি অনেকের মতো আমারও খুব পছন্দের। তাঁর কণ্ঠ আমার খুব পছন্দ। বড় বিষয় হলো রোদেলার কণ্ঠটাও ইউনিক। সব মিলিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।'

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে