বিডিজেন ডেস্ক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিখ্যাত মুন্সীরহাট বাজারে আগুনে ছাই হয়েছ ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান। আর আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন।
প্রাথমিক হিসেবে আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
ব্যবসায়ী আলী আহম্মদ, আনাস, বাতেন ও স্থানীয় বাসিন্দারা ইউএনবিকে জানান, ভোর ৪টার দিকে বাজারের আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডাকা হয় ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছেন।
দুই ঘণ্টা চেষ্টার পরে মতলব দক্ষিণের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যার ফলে বাজারের আরও প্রায় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আগুনের ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ আলী ইউএনবিকে বলেন, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে, তদন্তের পর বলা যাবে।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।