logo
খবর

ইতালির উপকূলে নৌকা ডুবে নিহত ৬ অভিবাসনপ্রত্যাশী, নিখোঁজ ৪০

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ মার্চ ২০২৫
Copied!
ইতালির উপকূলে নৌকা ডুবে নিহত ৬ অভিবাসনপ্রত্যাশী, নিখোঁজ ৪০
ফাইল ছবি: পিক্সাবের সৌজন্যে

ইতালির উপকূলে রাবারের ডিঙ্গি নৌকা উল্টে ৬ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। গতকাল বুধবার ভূমধ্যসাগরের ইতালীয় দ্বীপ ল্যাম্পিওনের উপকূলে এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও অন্তত ৪০ জন। নৌকাটির ১০ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, এসব অভিবাসনপ্রত্যাশী যাত্রী উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার এসফ্যাক্স শহর থেকে যাত্রা শুরু করেছিলেন। ২৪ ঘণ্টার মধ্যেই নৌকা আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে এবং সাগরের উত্তাল অবস্থার মুখে পড়ে। নৌকা যত এগোতে থাকে, একের পর এক ঢেউয়ের আঘাতে সেখানে থাকা যাত্রীরা নৌকা থেকে পড়ে সাগরে ডুবে যেতে থাকেন।

যাত্রীরা জানান, এভাবে ল্যাম্পিওনে দ্বীপের কাছাকাছি আসার পর নৌকাটি পুরোপুরি উল্টে যায়। সে সময় সেখানে মাত্র ১৬ জন যাত্রী ছিলেন। জীবিত যে ১০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন নারী।

এসফ্যাক্স শহরে খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার যখন উপকূল থেকে যাত্রা শুরু করে নৌকাটি, সে সময় সেখানে মোট ৫৬ জন যাত্রী ছিলেন।

উদ্ধার জীবিত যাত্রীদের সবাইকে ল্যাম্পিওনে দ্বীপের অভিবাসী শিবিরে রাখা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড।

গত বেশ কয়েক বছর ধরে আফ্রিকার দুই দেশ লিবিয়া ও তিউনিশিয়ার উপকূল থেকে নিয়মিত নৌকাযোগে ইতালির উদ্দেশে পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। সাগরপথটি বিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল হিসেবে পরিচিত। নিয়মিত নৌকাডুবির ঘটনা ঘটে সেখানে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত সাগরপথে ৮ হাজার ৭৪৩ জন অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। আর সাগরে সলিল সমাধি ঘটেছে কমপক্ষে ১৪০ জনের।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬