logo
খবর

৮ বছর পর মিথিলা জানালেন, তাহসানের সিদ্ধান্তেই হয়েছিল বিচ্ছেদ

প্রতিবেদক, বিডিজেন০৫ জুলাই ২০২৫
Copied!
৮ বছর পর মিথিলা জানালেন, তাহসানের সিদ্ধান্তেই হয়েছিল বিচ্ছেদ
মিথিলা। ছবি: ফেসবুক

২০১৭ সালে ফেসবুকে যৌথ বিবৃতির মাধ্যমে ১১ বছরের সংসারজীবনের ইতি টানার কথা জানান তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। সে সময় মিথিলা জানিয়েছিলেন, বিচ্ছেদের আগে দুই বছর সেপারেশনে ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর এ নিয়ে দুজনের কেউ আর তেমন কিছু বলেননি। সেই ঘটনার প্রায় আট বছর পর সম্প্রতি এক পডকাস্টে মিথিলা জানালেন, তাহসানের সিদ্ধান্তেই সেপারেশনে গিয়েছিলেন তাঁরা। তবে মিথিলা ভেবেছিলেন, সময়ের পরিক্রমায় ঠিক হয়ে যাবে সব, কিন্তু তা আর হয়নি।

এশা রুশদীর ইউটিউব পডকাস্টে নানা বিষয়ে কথা বলেন মিথিলা। সেখানে তাহসানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মিথিলা জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা সে সময় তাঁর ছিল না। তাহসানের সিদ্ধান্ত অনুযায়ী সেপারেশনে থাকার পরও অপেক্ষা করছিলেন সবকিছু ঠিক হওয়ার। দুই বছর পর তিনি বুঝতে পারলেন, সময় এসেছে আলাদা হয়ে যাওয়ার।

মিথিলা বলেন, ‘যেকোনো সেপারেশন বা বিচ্ছেদ খুব কঠিন বিষয়। আমার ক্ষেত্রেও এমন সিদ্ধান্তে আসা খুব কঠিন ছিল। সে সময় আমি যে ভালো-মন্দ বিচার করব বা সিদ্ধান্ত নেব, সে ধরনের পরিস্থিতি আমার ছিল না। আমার মেয়ে আইরা এত ছোট, মাত্র ১ বছর বয়স। সেই সময়ে আমি যে সিদ্ধান্ত নেব থাকব কি থাকব না, ডিভোর্স চাই কি চাই না—এমন সিদ্ধান্ত নেওয়ার মানসিক অবস্থা ছিল না। ২০১৫ সালে আমরা সেপারেশনে যাই। এরপর দুই বছর আমি ভেবেছি, সব ঠিক হয়ে যাবে। মানসিকভাবে মেনে নিতে পারছিলাম না। ২০১৭ সালে এসে আমি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিলাম যে আমাদের সম্পর্কটা আর কাজ করছে না।’

মিথিলা। ছবি–সংগৃহীত
মিথিলা। ছবি–সংগৃহীত

বিচ্ছেদের সিদ্ধান্ত প্রথমে তাহসানের পক্ষ থেকে এলেও তাঁকে দোষারোপ করেননি মিথিলা। তিনি বলেন, ‘কোনো সম্পর্ক একটা কারণে বা এক দিনেই নষ্ট হয়ে যায় না। এখন হয়তো সবাই বলবে, আমার পার্টনার সিদ্ধান্ত নিয়েছে, ও ছেড়ে দিয়েছে, ডিভোর্স দিয়েছে। কিন্তু এত বছর পর যখন আমি সবকিছু চিন্তা করি, তখন দেখি, একটা মানুষের তার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমার যেমন ২৩ বছর বয়সে বিয়ে হয়েছিল, তারও ২৬ বছরে। সময়ের সঙ্গে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয়, আরও পরিণত হয়। তার নিজের জীবনের জন্য সে অন্য কিছু চাইতেই পারে।’মিথিলা জানান, সেপারেশনের সময়টা অনেক কঠিন ছিল তাঁর জন্য। মানসিক অবস্থার পাশাপাশি অর্থনৈতিকভাবেও সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। সেপারেশনের ব্যাপারে তাহসান আরেকটু সচেতন বা আরও সময় নিতে পারতেন কি না, জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমার মনে হয়, সবকিছুর একটা সময় থাকে। হয়তো ওটার সময় তখন ছিল। সে কারণে ওই সময়েই হয়েছে। এখন তো আর পেছনের চিন্তা করে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। ওটা তখন না হয়ে দুই বছর পর হলে কি আমার জন্য ভালো হতো? সেটা আমি জানি না। আমি আর এখন পেছনের কথা নিয়ে ভাবি না। মা-বাবা হিসেবে আমরা সর্বোচ্চ দিয়েই চেষ্টা করছি কর্তব্য পালন করার।’

মিথিলা জানান, কঠিন সময়টা পার করতে তিনি মনোযোগ দিয়েছিলেন পড়াশোনায়। তিনি বলেন, ‘মাইন্ড পরিবর্তন করার জন্য আমি সব সময় পড়াশোনায় মনোযোগ দিই। সে সময়ও তা-ই করলাম। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে দ্বিতীয় মাস্টার্স শুরু করি। আইরার তখন দেড় বছর বয়স। সে সময় অফিস, পড়াশোনা, বাচ্চার দেখাশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমি যেন এসব নিয়ে ভাবতেই না পারি। ওই সময় এটা খুব দরকার ছিল।’

জীবনের এই কঠিন অধ্যায় থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান মিথিলা। এ কারণে আজকের অবস্থানে আসতে পেরেছেন বলে অভিমত তাঁর।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে