logo
খবর

মুন্সিগঞ্জে নিখোঁজের দুদিন পর প্রবাসীর হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ নভেম্বর ২০২৪
Copied!
মুন্সিগঞ্জে নিখোঁজের দুদিন পর প্রবাসীর হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার
রমজান মুন্সী। ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় রমজান মুন্সী (৪০) নামের এক সিঙ্গাপুরপ্রবাসীর বস্তাবন্দী হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের ৫০০ গজ উত্তরে শ্রীনগর খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

খবর প্রথম আলোর।

এর আগে গত সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রমজান। নিহত রমজান উপজেলার শ্যামশিদ্দি ইউনিয়নের গাদীঘাট গ্রামের সিরাজ মুন্সীর ছেলে। সেপ্টেম্বর মাসে রমজান ছুটিতে দেশে এসেছিলেন। মঙ্গলবার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিল তার।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রীনগর খালে বস্তাবন্দী কিছু একটা ভাসছিল। স্থানীয় লোকজন কাছে যেতেই দেখতে পান বস্তাবন্দী একটি লাশ পানিতে ভাসছে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। বিষয়টি জানাজানি হলে রমজানের স্বজনেরাও লাশটি দেখতে আসেন। পরে এ লাশটি রমজানের লাশ হিসেবে শনাক্ত করেন তার স্বজনেরা। লাশটির হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল।

নিহত প্রবাসীর স্বজনেরা জানান, গত সোমবার সকালে বাড়ি ও জমিজমার কাগজপত্র ঠিক করতে বাড়ি থেকে বের হন রমজান। এরপর সকাল গড়িয়ে দুপুর হলেও তিনি ফিরে আসেননি। তার মুঠোফোনও বন্ধ পান স্বজনেরা। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে রাতে শ্রীনগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন রমজানের স্ত্রী নাজমা বেগম।

নিহত প্ররবাসী স্ত্রী নাজমা বেগম প্রথম আলোকে বলেন, ‘গতকাল ভোরে সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা ছিল রমজানের। বাড়ির কাগজপত্র নিয়ে সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বলে ছিলেন শ্রীনগর বাজারে যাবেন। সেখানে একজনকে কাগজপত্র দেখিয়ে চলে আসবেন। এর পর থেকে তিনি নিখোঁজ হন। ওনাকে সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। আজকে ওনার লাশ পেয়েছি। স্বামীর হত্যার বিচার চাই।’

নিহত প্রবাসীর চাচাতো ভাই আদিল আহমেদ বলেন, রমজান খুব ভালো মানুষ ছিলেন। তার সঙ্গে কারও দ্বন্দ্বও ছিল না। তবে তার লাশ দেখে মনে হয়েছে তাকে খুব কষ্ট দিয়ে মারা হয়েছে। যারা ঘটনাটি ঘটিয়েছে, সেই অপরাধীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান আদিল।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, রমজানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা, কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিষয়টির তদন্ত চলছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে