logo
খবর

অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে: বিএনপি নেতা রিজভী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ নভেম্বর ২০২৪
Copied!
অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে: বিএনপি নেতা রিজভী
আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। ১৮ নভেম্বর ২০২৪। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘সংস্কারে ৪ বছর সময় লাগবে’ বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা বিএনপিকে ‘ভাবিয়ে’ তুলছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কেন তিনি (প্রধান উপদেষ্টা) এত লম্বা সময়ের কথা বলছেন। (সংস্কার) এটা তো এত লম্বা সময়ের কথা নয়। মনে হচ্ছে, সরকারের মধ্যে কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যে কোথাও কোনো মাস্টারপ্ল্যান আছে কি না, এটা এখন আমাদের ভাবিয়ে তুলছে।’

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা সবাই, বিএনপিসহ সব গণতান্ত্রিক দল যে সরকারকে সমর্থন করেছে, সেই সরকার দেশ চালাচ্ছে। ঠিক আছে, আলাপ-আলোচনা, তর্ক-বিতর্কের মধ্য দিয়ে এগোতে হবে। কিন্তু গতকাল আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমার মনের মধ্যে কাজ করছে। ৪ বছর লাগবে সংস্কার করতে!’

কেন? এ প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘সংস্কার তো যুগে যুগে...বিপ্লব–আন্দোলনের নেতৃত্ব তো দিয়েছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলই তো তৈরি করেছে সংবিধান, সংসদ। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি...ঠিক আছে, এখানকার সুশীল সমাজ বা অন্তর্বর্তী সরকার তারা একটা পরামর্শ দিতে পারে সংস্কারের। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে ৪ বছর লাগবে!’

রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই। বাকস্বাধীনতার জন্য লড়াই। যে বাচ্চাদের আজ ২০-২২ বছর বয়স তারা ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়া জানে না। তারা আর কত সময় অপেক্ষা করবে?

‘অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা, আমার মনে হয় কোথাও যেন একটা জটিলতা হচ্ছে। গণতন্ত্রচর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে।...গতকালের এই কথা (প্রধান উপদেষ্টার বক্তব্য) আমাদের সত্যিকার অর্থে ভাবিয়ে তুলছে। এর উদ্দেশ্যটা কী, সেটা মানুষ জানতে চাইবে,’ রিজভী যোগ করেন।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির নেতা মীর হেলাল ও আশরাফউদ্দিন বক্তব্য দেন।

অনুষ্ঠানে ছাত্র-জনতার অভ্যুত্থানে পঙ্গুত্ববরণকারী ১০ জনকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে হুইলচেয়ার দেওয়া হয়।

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৫ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে