প্রতিবেদক, বিডিজেন

রোজার ঈদ উপলক্ষে ছোট পর্দার বেশ কিছু চেনা মুখকে একত্র করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর পরিচালিত নতুন নাটক ‘তোমাদের গল্প’তে দেখা যাবে ৫ অভিনেত্রী—তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরী আলম, মনিরা মিঠু ও শিল্পী সরকার অপুকে।
নরসিংদীতে গত ৫ দিন ধরে নাটকটির শুটিং চলছে।
তোমাদের গল্প নাটকে প্রধান ২ চরিত্রে আছেন তটিনী ও ফারহান আহমেদ জোভান। পর্দায় তাঁদের রসায়ন ও খুনসুটি দেখা যাবে। অভিনয়ে আরও আছেন নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।
নাটকের বিষয়বস্তু নিয়ে নির্মাতা রাজ বলেন, ‘ঈদে শহরবাসী গ্রামে পরিবারের কাছে যায়। এটা আমাদের চেনা দৃশ্যপট। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পরিবারের গল্প নিয়ে নাটকটি তৈরি করছি। আশা করি, এবারের ঈদুল ফিতরে দর্শকদের আনন্দ দেবে আমাদের এই প্রচেষ্টা।’
তোমাদের গল্প নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে থাকছে একটি নতুন গান। জনি হকের লেখা গানটি গেয়েছেন ও সুর-সংগীত করেছেন আরফিন রুমি। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।