logo
খবর

আলোচিত তাপসী তাবাসসুমের মানহানির মামলায় বিচার শুরু

প্রতিবেদক, বিডিজেন০৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
আলোচিত তাপসী তাবাসসুমের মানহানির মামলায় বিচার শুরু
আদালত চত্বরে তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত

আলোচিত ও সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আজ মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশ দেন। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ছিল। তাপসীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করছিলেন আইনজীবী পি এম মাহাদী হাসান। আবেদনটি নাকচ হয়। তাপসীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই আদেশের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হলো।

অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা তাপসী। সকাল সাড়ে ১০টায় উর্মি আদালতে হাজির হন। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলাটি করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আদালত মামলাটি আমলে নিয়ে তাপসীকে ওই বছরের ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিন নেন তাপসী।

মামলার আবেদনে বলা হয়, তাপসী তাবাসুম (ঊর্মি) গত ৫ অক্টোবর (২০২৪) ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হয়।

ওই পোস্টের মাধ্যমে শহীদ আবু সাঈদসহ আন্দোলনের অন্য শহীদদের ‘অপমান’ করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী।

তিনি মনে করেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে তাপসী তাবাসসুম (ঊর্মি) আন্দোলনের একজন শহীদের বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক বক্তব্য’ দিয়ে তার ‘অবমাননা’ করেছেন; আর তাতে আন্দোলনের একজন কর্মী হিসেবে বাদী ‘ব্যথিত ও অপমানিত’ হয়েছেন।

তাপসী তাবাসুম (ঊর্মি) সরকারের দায়িত্বশীল পদে থাকার পরও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও ‘অবমাননাকর বক্তব্য’ ফেসবুকে লিখেছেন বলে আবেদনে অভিযোগ করা হয়।

সেখানে বলা হয়, সরকারপ্রধান সম্পর্কে ‘বিষোদ্গার’ এবং ‘সরকার উৎখাতের হুমকি’ দিয়ে জনমনে ‘ভীতি সৃষ্টি করা হয়েছে’ ওই ফেসবুক পোস্টে।

২০২৪ সালের ৫ অক্টোবর লালমনিরহাটের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম (ঊর্মি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের প্রসঙ্গ ধরে ফেসবুক পোস্টে বলেন, “কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

তাঁর ওই পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে পরদিন তাঁকে প্রত্যাহার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

এরপর ৭ অক্টোবর তাঁকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৩ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে