logo
খবর

চট্টগ্রামে কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী। ছবি; প্রথম আলো

চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী (৭৬)।

খবর প্রথম আলোর।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসুল ইসলাম চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের উপজেলা শাখার উপদেষ্টা। তিনি ২০২২ সালে বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে পশ্চিম বরুমচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ করছিলেন শামসুল ইসলাম। বেলা পৌনে ১টার সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ওই সময় পরিষদে ইউপি সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

৪ বছর আগে ২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শামসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় মামলাটি করেন তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে অভিঙুক্ত করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ৭ অক্টোবরের একটি মামলার অভিযুক্ত হিসেবে শামসুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে