logo
খবর

দেশে সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৩৮ টাকা

প্রতিবেদক, বিডিজেন০৯ মার্চ ২০২৫
Copied!
দেশে সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৩৮ টাকা

বাংলাদেশের সোনার দাম আবার কমেছে। এ দফায় ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৮ টাকা। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা। কাল রোববার (৯ মার্চ) থেকে এ দাম কার্যকর হবে।

আজ শনিবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমার বিষয়টি জানায়। নতুন এ দাম কাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে গত মঙ্গলবার সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ টাকা বাড়ানো হয়েছিল। তাতে ভালো মানের সোনার ভরির দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। এরও আগে গত ২০ ফেব্রুয়ারি সোনার দাম বেড়ে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছিল। দেশের বাজারে সেটিই ছিল সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৩ হাজার ৪২৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা।

শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে কাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটে ৮৫১ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা দাম কমবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে