logo
খবর

বঙ্গোপসাগরে দুটি বিদেশি মাছ ধরার ট্রলার আটক করেছে নৌবাহিনী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ অক্টোবর ২০২৪
Copied!
বঙ্গোপসাগরে দুটি বিদেশি মাছ ধরার ট্রলার আটক করেছে নৌবাহিনী
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে দুটি বিদেশি মাছ ধরার ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি: আইএসপিআরের সৌজন্যে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে দুটি বিদেশি মাছ ধরার ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আখতার উদ্দিন ট্রলার দুটি আটক করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘অপারেশন নির্মূল’-এর আওতায় সোমবার থেকে বিএনএস শহীদ আখতার উদ্দিন বঙ্গোপসাগরে নিয়োজিত রয়েছে। নিয়মিত টহল চলাকালে জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি লক্ষ করা যায়। ট্রলার দুটির তথ্য বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়। এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশের জলসীমার ভেতরে ট্রলার দুটিকে আটক করে বিএনএস আখতার উদ্দিন।’

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটক ট্রলার দুটিতে ৩১ সদস্য ছিলেন। তাঁরা বিদেশি নাগরিক। ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয়। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের জলসীমায় যেকোনো ধরনের বিদেশি অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে শহীদ আখতার উদ্দিনসহ নৌবাহিনীর ১৩টি জাহাজ সমুদ্রে মোতায়েন রয়েছে। ১০টি জাহাজ নদী এলাকায় ও মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফটগুলো দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে নজরদারি চালিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে