logo
খবর

গণভোটে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ইসির নীতিমালায় স্পষ্ট দিক–নির্দেশনা নেই: পরওয়ার

প্রতিবেদক, বিডিজেন১৯ নভেম্বর ২০২৫
Copied!
গণভোটে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ইসির নীতিমালায় স্পষ্ট দিক–নির্দেশনা নেই: পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার: ছবি: বাসস

গণভোটে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) নীতিমালায় কোনো স্পষ্ট দিক–নির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “প্রবাসীদের ভোট দেওয়ার সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে [প্রবাসী] কীভাবে ভোট দেবে? গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোট তাদের তো ব্যালট আলাদা, সিস্টেম আলাদা। একই সিস্টেমে কীভাবে তারা ঢুকবে?”

আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে তিনি এ কথা বলেন।

প্রবাসীদের মধ্যে অনেকের এনআইডির জটিলতা থাকায় পাসপোর্ট দিয়ে ভোটার নিবন্ধনের সুযোগ দেওয়ার প্রস্তাব আবারও উত্থাপন করেছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, পাসপোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাহলে অল্টারনেটিভ হিসেবে পাসপোর্টের মাধ্যমে সে এখানে ভোটার রেজিস্ট্রেশন করতে পারে কি না—এ বিষয়ে গতকালও প্রবাসী ভোটারদের অ্যাপ উদ্বোধনের সময় কোনো আলোচনা আসেনি।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে