logo
খবর

মিরসরাইয়ে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

সংবাদদাতা, চট্টগ্রাম২১ এপ্রিল ২০২৫
Copied!
মিরসরাইয়ে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়ে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া, গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ হয়ে যায় কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ।

সরেজমিনে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর ও ইছাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তা বন্ধ রয়েছে। গাছ ভেঙে পড়ে মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামের অহিদুর রহমান নামের এক কৃষকের একটি গরু মারা গেছে।

জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান হোসেন বলেন, আজ ভোরে ঝড়ে মিরসরাই উপজেলায় আবুরহাট, মঘাদিয়া, হাশিমনগর, বানাতলী, আবুতোরাব বাজার ও ইছাখালী এলাকায় সিমেন্ট ও কাঠের অন্তত ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্রমান্বয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর বারাইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম হেদায়েত উল্ল্যাহ বলেন, ‘কালবৈশাখী ঝড়ে আমাদের প্রায় ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পুরো লাইনে বিদ্যুৎ স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘ঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাইনি। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে