logo
খবর

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি: বিএনপি নেতা রিজভী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ নভেম্বর ২০২৪
Copied!
বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি: বিএনপি নেতা রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, খন্দকার মোশতাক ছবি নামালেও জিয়াউর রহমান তাঁর ছবি পুনরায় টাঙিয়েছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন। স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছিলেন। গণতন্ত্র হত্যার ধারা তাঁর হাত দিয়ে এসেছে। এর আগে তিনি স্বাধিকার আন্দোলন করেছেন, মানুষ তাঁকে বিশ্বাস করেছিল। মানুষ তাঁকে ভোট দেয়।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তাঁর অঙ্গীকার রক্ষা করতে পারেননি। স্বাধিকার সংগ্রাম বা স্বাধীনতার আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। তবে স্বাধীনতাযুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি। স্বাধীনতারযুদ্ধে অবদান রেখেছিলেন জিয়াউর রহমান। পঁচাত্তরের ১৫ আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন। ৭ নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই ছবি পুনঃস্থাপন করেন।

উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ মুজিবের ছবি নামানোর কথা জানিয়েছেন। সময় সবসময় এক যায় না। স্বাধীনতার পরে শেখ মুজিবের অনেক অন্যায় দেখেছি, তারপরও তাঁর ছবি ছিল। আমি মনে করি, তাঁর ছবি নামিয়ে ফেলাটা উচিত হয়নি।

রুহুল কবির রিজভী আরও বলেন, ভালো চিকিৎসক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার আমলে বিভাজন করা হয়েছিল। অনেকে বিএনপির সঙ্গে যুক্ত থাকায় পদোন্নতি দেওয়া হয়নি। রাজনৈতিক কারণে পদবঞ্চিত করা হয়েছে। একই পদে অনেকেই ১৫-১৬ বছর চাকরি করেছেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ নেওয়া মাহফুজ আলম গতকাল সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকউন্টে পোস্ট দিয়ে জানান, রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি ছিল সেটির সামনে দাঁড়িয়ে তোলা নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে