logo
খবর

শেখ হাসিনাসহ ৬ আইনজীবীর বিরুদ্ধে হত্যা মামলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ নভেম্বর ২০২৪
Copied!
শেখ হাসিনাসহ ৬ আইনজীবীর বিরুদ্ধে হত্যা মামলা
শেখ হাসিনা ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার মুগদায় জালাল উদ্দিন (৪২) নামের এক মাঠা বিক্রেতাকে হত্যার অভিযোগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু ও পাঁচ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট অভিযুক্তর সংখ্যা ১২৯।

খবর প্রথম আলো অনলাইনের।

২১ নভেম্বর রাজধানীর মুগদা থানায় মামলাটি করা হয়। মামলার বাদী নিহত জালাল উদ্দিনের স্ত্রী মলি খাতুন। এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়াল ২৫৪টি। এর মধ্যে হত্যা মামলা ২১৪টি।

মামলায় অভিযুক্ত হওয়া আবদুল্লাহ আবু ছাড়া অন্য আইনজীবীরা হলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রহমান হাওলাদার, মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত, ফিরোজুর রহমান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর মোখলেছুর রহমান।

ঢাকা আইনজীবী সমিতির এই নেতারা আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সমিতির নির্বাচনে অংশ নেন। মামলায় আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহকেও অভিযুক্ত করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, রাজধানীর মুগদায় গত ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর ২০০ থেকে ২৫০ সদস্যরা ছাত্র–জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। তখন ফুটপাতে থাকা জালাল উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকেও অভিযুক্ত করা হয়েছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে