logo
খবর

নোয়াখালীতে মাটির ট্রাক্টর উল্টে কিশোর চালক নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ জানুয়ারি ২০২৫
Copied!
নোয়াখালীতে মাটির ট্রাক্টর উল্টে কিশোর চালক নিহত
কোম্পানীগঞ্জ উপজেলার মানচিত্র। ছবি: বাংলাপিডিয়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক্টর উল্টে ইসমাইল হোসেন ওরফে শাহিন (১৬) নামের এক কিশোর বয়সের চালক নিহত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ইসমাইল হোসেন উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমানপ্রবাসী মোহাম্মদ আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইটভাটায় ইট তৈরির জন্য মাটিভর্তি ট্রাক্টর নিয়ে নিচে থেকে ওপরের দিকে ওঠার সময় ও অসাবধানতাবশত ট্রাক্টরটি উল্টে যায়। এতে চালক ইসমাইল ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। তিনি বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালক মাটিভর্তি ট্রাক্টর নিয়ে নিচের থেকে ওপরের দিকে ওঠার সময় নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে যায়। এতে চালক ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার বিষয়ে পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় লাশ তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে