প্রতিবেদক, বিডিজেন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের আকাশপথ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করে বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া কথা জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ‘ধৈর্য ধারণ’ করার আহ্বান জানিয়ে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্য সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা বিমানবন্দর ব্যবহার করে বিকল্প রুট চালুর কাজ চলছে।
ইতিমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কুয়েত এয়ারওয়েজকে দাম্মাম হয়ে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে।
তবে সৌদি আরবে প্রবেশের জন্য ট্রানজিট ভিসা বা বিশেষ অনুমতি প্রয়োজন হবে। সেই প্রক্রিয়া সহজ করতে দূতাবাস কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
জাজিরা এয়ারওয়েজ ইতিমধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীদের বাসে করে কুয়েত-সৌদি সীমান্ত পার করে কাইসুমা বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানে পৌঁছে দিচ্ছে।
কুয়েত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের জন্যও একই ব্যবস্থা করতে দূতাবাস সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে অনুরোধ জানিয়েছে।
এ ছাড়া, যাদের জরুরি ভিত্তিতে যাতায়াত প্রয়োজন, তাদের জন্য স্থলপথে সৌদি আরব হয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রানজিট ভিসার ব্যবস্থা করতে ‘বিশেষ উদ্যোগ’ নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।