logo
খবর

ছোট ছোট নিয়োগকারীর মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: পিকেএসএফ চেয়ারম্যান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ মে ২০২৫
Copied!
ছোট ছোট নিয়োগকারীর মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: পিকেএসএফ চেয়ারম্যান
পিকেএসএফের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে মতবিনিময় সভা। ২৭ মে ২০২৫। ছবি: পিকেএসএফ

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, ক্ষুদ্র উদ্যোগ বিকাশের মাধ্যমে পিকেএসএফ সারাদেশে ছোট ছোট নিয়োগকারী প্রতিষ্ঠান সৃষ্টি করবে। তারা স্থানীয় তরুণদের কর্মসংস্থানে বিশেষ ভূমিকা পালন করবে।

গত মঙ্গলবার (২৭ মে) ঢাকার  পিকেএসএফ ভবনে ২০২৫-২০৩০ মেয়াদে পিকেএসএফের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাকির আহমেদ খান বলেন, পিকেএসএফের সকল কর্মকাণ্ড এমনভাবে ডিজিটালাইজেশন  করা হবে যেন একজন ঋণ গ্রহীতা ঘরে বসে তার ঋণের চাহিদা জানাতে এবং টাকা ছাড়করণ করতে পারে। 

দ্রুত পরিবর্তনশীল আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত পটভূমির প্রেক্ষিতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ২০২৫-২০৩০ মেয়াদের জন্য পিকেএসএফের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পরিকল্পনার বিষয়ে সহযোগী সংস্থাসমূহের সুচিন্তিত মতামত গ্রহণের লক্ষ্যে পিকেএসএফের র্শীষস্থানীয় ৩০টি সহযোগী সংস্থার প্রধান নির্বাহীগণের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ কৌশলগত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিম্ন আয়ের মানুষের টেকসই উন্নয়নে পিকেএসএফের ভূমিকা আরও সুদৃঢ় করার আহবান জানান। এ ছাড়া, ক্ষুদ্র অর্থায়ন খাতে ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা, ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়ন, নিম্ন আয়ের মানুষের ঝুঁকি নিরসন এবং ক্ষুদ্র অর্থায়ন খাত ও গ্রামীণ অর্থনীতিতে তহবিল সরবারহ বৃদ্ধির লক্ষ্যে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে