সংবাদদাতা, গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস নামের পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
কারখানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার কারখানাটির প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কারখানা কর্তৃপক্ষের কাছে গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানান। গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন আগামী ২৫ মার্চ পরিশোধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এতে কারখানার শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে দিনভর কর্মবিরতি পালন শেষে সন্ধ্যায় কারখানা ছেড়ে চলে যান তারা।
আজ সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণার নোটিশ দেখে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কারখানার প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত (১০টা ৪৫ মিনিট) মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া, ওভারটাইম ও ঈদ বোনাস কবে নাগাদ পরিশোধ করা হবে সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কিছু জানায়নি। কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ কারা হয়েছে, কিন্তু তারা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। আজ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
যোগাযোগ করা হলে কারখানাটির মালিক ইকবাল হোসেনের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।