logo
খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনো অবস্থাতেই ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

প্রতিবেদক, বিডিজেন২০ জানুয়ারি ২০২৬
Copied!
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনো অবস্থাতেই ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল
আসিফ নজরুল। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ কোনো অবস্থাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না। অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে।

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো খবর তার জানা নেই বলেও জানান আসিফ নজরুল।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ আইসিসিকে জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে তারা খেলতে যাবে না। এ নিয়ে চলছে দরকষাকষি। বাংলাদেশে আইসিসির প্রতিনিধিও বৈঠক করে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল–বদলের। যেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারে। যদিও আয়ারল্যান্ড এ প্রস্তাবে রাজি নয়। আইসিসিও জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। এদিকে, ইএসপিএন–ক্রিকইনফো খবর দিয়েছে, নিজেদের সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে নাকি ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত না জানালে বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। যদিও বিসিবি ইএসপিএন–ক্রিকইনফোর এই খবর অস্বীকার করেছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে