
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান পয়েন্টে নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে পৌঁছেছে।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।”
আসিফ নজরুল বলেন, আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না। অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো খবর তার জানা নেই বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।
২০২৫ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে চলমান পরিস্থিতির বাস্তবতায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা হয়নি তাঁর। কিন্তু ঠিকই গ্লোবাল টি-টোয়েন্টি আসরের দ্বার খুলে গেছে দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারের।
লাহোরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩৭ রানে। আগে ব্যাটিং করে পাকিস্তানের ২০১ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৬৪ রানে।
চলতি মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে (ইইউএ) টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার (২ মে) সিরিজের সূচি চূড়ান্ত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে প্রথমে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহের পর প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল চিটাগাং কিংস। কিন্তু ফরচুন বরিশালের তামিম ইকবাল ও কাইল মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে তাদের সে স্বপ্ন গ্লানিতে রূপান্তরিত হয়েছে।
লিটন দাস সেঞ্চুরি করেছেন। তানজিদ হাসানও সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতে সিলেটে ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী ম্যাচে একের পর এক হয়েছে রেকর্ডের পর রেকর্ড। রান তাড়ায় ১০৫ রানে অলআউট হয়ে রেকর্ড ১৪৯ রানে হেরেছে দুর্বার রাজশাহী।
বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন, স্বীকৃত টি–টোয়েন্টিতেই তাঁর প্রথম। সেই সেঞ্চুরি এসেছে মাত্র ৪৪ বলে। যাতে ছিল ৮টি চার ও ৭টি ছয়। ১০৪ রানে একটা সুযোগ দিয়েছিলেন, সানজামুল ক্যাচটা নিতে পারেননি। শেষ পর্যন্ত লিটন দাস অপরাজিতই থেকেছেন।
টি-টোয়েন্টি ম্যাচে একাই ৭ উইকেট নিয়ে ব্যক্তিগত ক্যারিয়ার, ঘরোয়া, এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অনন্য উচ্চতায় উঠেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে দারুণ এক প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। এর ফলে টি-টোয়েন্টি নিজেদের অর্জনের মুকুটে যোগ হয়েছে নতুন পালক।