logo
খবর

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন

প্রতিবেদক, বিডিজেন০৬ জানুয়ারি ২০২৬
Copied!
পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন
ছবি: বিডিজেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ডাকযোগে ভোট দিতে বিদেশ এবং দেশে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। তাদের মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী।

দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে এ সংখ্যক ভোটার নিবন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বিদেশ এবং দেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করে ডাকযোগে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। বিশ্বের ১৪৮টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পান।

কার্যক্রমে পুরুষ ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল। মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।

ইসি সূত্র জানায়, প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এরপর পর্যায়ক্রমে মালয়েশিয়া থেকে ৮৪ হাজার ২৯২ জন, কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমান থেকে ৫৬ হাজার ২০৭ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। ইতিমধ্যে বিশ্বের ৮১টি দেশে থাকা মোট ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ডাকযোগে ভোটের ব্যবস্থায় শুধু প্রবাসীরাই নন, দেশের ভেতরে নিজ কর্মস্থল বা দায়িত্ব পালনের কারণে নিজ এলাকার বাইরে থাকা নাগরিকদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। সরকারি চাকরিজীবী, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য চালু ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে মোট ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন নিবন্ধন করেছেন। জেলা অনুযায়ী সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে কুমিল্লায়, যেখানে ভোটারের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপর রয়েছে ঢাকা জেলা (১ লাখ ৮ হাজার ৭৫৫ জন) এবং চট্টগ্রাম (৯৫ হাজার ২৯৭ জন)। সংসদীয় আসন বিবেচনায় ফেনী-৩ আসনে নিবন্ধন হয়েছে ১৬ হাজার ৯৩ জন এবং চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন, যা শীর্ষস্থানীয় আসনের তালিকায় রয়েছে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। তিনি বলেন, “ভোটারদের কাছ থেকে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। যাদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, তারা আগামী ১০ জানুয়ারির মধ্যে তা হাতে পাবেন।”

এদিকে নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে, পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সম্পূর্ণভাবে ভোটারের দায়িত্ব। ব্যালটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে বা অন্য কোনোভাবে গোপনীয়তা ভঙ্গ হলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র স্থায়ীভাবে ব্লক করা হতে পারে। পাশাপাশি প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাদের সঠিক ঠিকানা জানতে পুনরায় বার্তা পাঠানো হয়েছে।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৩ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৩ দিন আগে