প্রতিবেদক, বিডিজেন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কছাড় নিয়ে আলোচনায় কয়েকটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে। ৩ দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি। ফলে শুল্কছাড়ের বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আবার আলোচনায় বসবে।
আজ শনিবার ওয়াশিংটন থেকে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এই বার্তায় জানানো হয়েছে, দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষ আলোচনা করেছে এবং সম্পূর্ণ একমত হতে পারেনি কয়েকটি বিষয়ে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তমন্ত্রণালয় আলোচনা করতে হবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। এই আলোচনা ভার্চ্যুয়ালি এবং সামনাসামনি—দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুত সেই সময় ও তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
৩ দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ঢাকা থেকে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চ্যুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
গত এপ্রিলে বাংলাদেশসহ ৫৭টি দেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের ক্ষেত্রে ঘোষিত শুল্ক হার ছিল ৩৭। এর পরপরই শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ। একপর্যায়ে তা ৯০ দিনের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। ৯ জুলাই এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে ৭ জুলাই বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বাংলাদেশের ক্ষেত্রে এ শুল্ক হার ৩৫। বাড়তি শুল্কছাড় নিয়ে গত বুধবার দুই দেশের মধ্যে ৩ দিনের আলোচনা শুরু হয়।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।