logo
খবর

দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

প্রতিবেদক, বিডিজেন০৬ মে ২০২৫
Copied!
দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্যে

দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১২ ঘণ্টারও বেশি সময় ভ্রমণ করে আজ মঙ্গলবার (৬ মে) সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

লন্ডনে ৪ মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরলেন খালেদা জিয়া। গতকাল সোমবার স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। তাঁর সঙ্গী হয়ে দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে বেলা সোয়া ১১টার দিকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পথে পথে তাঁকে অভ্যর্থনা জানান দলীয় নেতা-কর্মীরা।

এদিকে বিমানবন্দর ও রাস্তায় অপেক্ষারত নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত দলের নির্দেশনা মেনে তারা দাঁড়িয়ে ছিলেন ফুটপাত ও ডিভাইডারে। স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মীর চাপ সামলাতে হিমশিম খান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে