বিডিজেন ডেস্ক

বকেয়া বেতন আগামী রোববারের (১৭ নভেম্বর) মধ্যে পরিশোধের আশ্বাসে গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকেরা।
সোমবার রাত সোয়া ১০টার দিকে তারা নগরের মালেকের বাড়ি এলাকার মহাসড়ক ছেড়ে যাওয়ার পর যান চলাচল শুরু হয়েছে।
খবর প্রথম আলো অনলাইনের।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া ২৮ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। ওই সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নিয়ে রাত সোয়া ১০টার দিকে মহাসড়ক থেকে সরে যান। এখন যানবাহন চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের ছয়টি কারখানা আছে। এসব কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তিন মাস ধরে শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। এর আগে শ্রমিকেরা বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন করলে সে সময় শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেতন পরিশোধ করার আশ্বাস দেন। এতে শ্রমিকেরা কাজে ফিরে যান। কিন্তু পরপর কয়েক দফা বেতন পরিশোধের দিন-তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি। পরে গত শনিবার সকাল পৌনে ৯টায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
টানা ৫২ ঘণ্টা পর আজ সোমবার দুপুরে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছিলেন শ্রমিকেরা। তবে দুই ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আবারও তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন।
সূত্র: প্রথম আলো অনলাইন

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।