logo
খবর

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সংবাদদাতা, সিলেট০৩ এপ্রিল ২০২৫
Copied!
সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর
সিলেট নগরের পাঠানটুলা এলাকায় ভাঙচুর হওয়া আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবন। ২ এপ্রিল ২০২৫। ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। এ ছাড়া, সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেলের বাসাতেও হামলা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকালে নগরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের পর সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রায় ৭০–৭৫টি মোটরসাইকেলে করে কিছুসংখ্যক তরুণ-যুবক নগরের পাঠানটুলা এলাকায় এসে আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা চালায়। তারা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালায়।

সরেজমিন দেখা যায়, আনোয়ারুজ্জামান চৌধুরীর বাড়ির বসার ঘর থেকে শুরু করে প্রায় সব কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবের কাচ ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। অনেক আসবাবপত্র ওলটপালট অবস্থায় পড়ে রয়েছে। আলমারি, চেয়ার-টেবিল, ফ্রিজ, এসিও, সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া, সন্ধ্যার দিকে সিলেট নগরের আম্বরখানা এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের মেজরটিলার বাসা এবং সাবেক ছাত্রলীগ নেতা সাফায়াত খানের বাসায় হামলা-ভাঙচুর চালানো হয়।

শফিউল আলম চৌধুরীর বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিলসহকারে এসে ঢুকে পড়ে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

ভাঙচুর হওয়া আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবন। সিলেট নগরের পাঠানটুলা এলাকায়। ঠবি–সংগৃহীত
ভাঙচুর হওয়া আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবন। সিলেট নগরের পাঠানটুলা এলাকায়। ঠবি–সংগৃহীত

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন তরুণ নগরের ধোপাদিঘিরপাড় এলাকায় ঝটিকা মিছিল করে। এতে ছাত্রদলের কিছুসংখ্যক নেতা-কর্মী বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, তারা হামলায় ছাত্রদলের নেতা-কর্মীদের অংশ নিতে দেখেছে।

তবে হামলার কথা অস্বীকার করে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, ‘আমরা ছাত্রলীগ নেতা সাফায়াত খানের বাসায় গিয়ে তাদের মিছিল না করার জন্য বুঝিয়ে এসেছি। আর আমরা কোনো হামলার সঙ্গে জড়িত নই। বরং আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার প্রতিরোধ করেছি।’

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা শফিউল আলম চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। কারা করেছে সে বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।’

এসএমপির জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘সাবেক মেয়রের বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকটি মোটরসাইকেলে করে এসে এটি কারা হয়েছে, কারা করেছে সেটি তদন্ত চলছে।’

এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানরে বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। কারা করেছে, আমরা খোঁজখবর নিচ্ছি।’

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে