বিডিজেন ডেস্ক

আওয়ামী লীগের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওরফে বাদলের গ্রামের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট–সংলগ্ন বাড়িতে ওই ঘটনা ঘটে।
খবর প্রথম আলোর।
দুর্বৃত্তরা এ সময় বাড়ির দ্বিতল ভবনের নিচতলায় মিজানুরের ছোট ভাই রহিম উল্যাহর বাসায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে দ্রুত পালিয়ে যায়।
বাড়িতে থাকা মিজানুর রহমানের বড় ভাইয়ের জামাতা রাকিবুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁর চাচাশ্বশুর মিজানুর রহমান ও রহমত উল্যাহ বাড়িতে থাকেন না। থাকেন তাঁদের পরিবারের সদস্যরা। আজ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি কালো রঙের মাইক্রোবাসযোগে ১৪-১৫ জনের একদল তরুণ তাদের (মিজানুরের) চাপরাশিরহাট–সংলগ্ন গ্রামের বাড়িতে হানা দেয়। তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল। দুর্বৃত্তদের কয়েকজন বাড়ির দ্বিতল ভবনের নিচতলায় ঢুকে পড়ে। আর কয়েকজন দ্বিতীয় তলায় মিজানুর রহমানের বাসায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়।
রাকিবুল ফেরদাউস জানান, দুর্বৃত্তদের কয়েকজন নিচতলায় ঢুকে তাঁর চাচাশ্বশুর রহিম উল্যাহকে খোঁজাখুঁজি করে। তাঁকে না পেয়ে স্ত্রী-সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের চেষ্টা করে। এ সময় পরিবারের এক সদস্য কৌশলে ভবনের পেছনের দরজা খুলে বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে দুর্বৃত্তরা দ্রুত মাইক্রোবাসযোগে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো বাড়ির বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌয়জুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।