logo
খবর

গণভোটে ‘হ্যাঁ’–তে সিল দিন: প্রধান উপদেষ্টা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জানুয়ারি ২০২৬
Copied!
গণভোটে ‘হ্যাঁ’–তে সিল দিন: প্রধান উপদেষ্টা
মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেন, “সকলের প্রতি আহ্বান জানাই, গণভোটে অংশ নিন। হ্যাঁ-তে সিল দিন। নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে। হ্যাঁ-তে সিল দিন। দেশ পাল্টে দিন।”

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে আপনাদের সম্মতি প্রয়োজন। গণভোটে অংশ নিন। হ্যাঁ ভোট দিলে বৈষম্য-শোষণ-নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ।”

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও হবে।

সরকার এই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাচ্ছে। যা নিয়ে সমালোচনাও রয়েছে। গতকাল রোববার গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যাও দিয়েছে সরকার।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে