logo
খবর

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ আগস্ট ২০২৫
Copied!
সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল
রেমিট্যান্স যোদ্ধা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে কথা বলছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকা। ২ আগস্ট ২০২৫।: পিআইডি

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে। এতে সৌদি আরবে থাকা বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বাড়বে। আগের (আওয়ামী লীগ) সরকার অনেকবার চেষ্টা করেও এ চুক্তি করতে পারেনি। ভারত ও পাকিস্তানের সঙ্গেও সৌদি আরবের এ চুক্তি নেই।

শনিবার (২ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করে । এতে মধ্যপ্রাচ্য থেকে কারামুক্ত হয়ে ফিরে আসা রেমিট্যান্স যোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়।

আসিফ নজরুল বলেন, আরব আমিরাত ও সৌদি আরবের কঠোর আইনের মধ্যে নিজের জীবন–জীবিকা ঝুঁকির মধ্যে ফেলে আন্দোলনের প্রতি সংহতি জানানো বিরাট আত্মত্যাগ। তাই এ সম্মাননা জানানো পবিত্র দায়িত্ব। প্রবাসীদের জন্য সামর্থ্য অনুসারে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। একটা প্রবাসী হাসপাতাল করার অনেক ইচ্ছে আছে।

প্রবাসীদের দাবি পূরণ করতে গিয়েও তাঁকে কথা শুনতে হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দেশটিতে পাঠানোর ব্যবস্থা করায় অনেকে গালাগালি করেছেন। মালয়েশিয়া থেকেও প্রবাসীদের কেউ কেউ মেসেজ পাঠিয়ে বলেছেন, এখানে যারা অবৈধ হয়ে আছেন, তারা বৈধ হতে পারছেন না। আর নতুন করে দেশ থেকে আরও লোক আনা হচ্ছে।

বিদেশে যাওয়ার আগে জেনে-বুঝে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করে চলে যান। গিয়ে অনেকে কাজ পান না। সৌদি আরবে একটি জায়গায় প্রবাসী কর্মীদের এমন খারাপ অবস্থা দেখেছেন, দেশের সবচেয়ে খারাপ বস্তিতেও কেউ এতটা খারাপ থাকে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্ল্যা ভূঁইয়া। এ ছাড়া, গত এক বছরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী ও বোয়েসেলের ম‍্যানেজার রিফাত তাছনীম।

কারামুক্ত প্রবাসীদের দাবি

বিশেষ সম্মাননা অনুষ্ঠানে আরব আমিরাত থেকে ফিরে আসা ৩ জন প্রবাসী কথা বলেন। তাদের দাবি মোটামুটি একই। তারা আবার কাজে ফিরতে চান এবং আরব আমিরাতের কারাগারে এখনো বন্দী থাকা ২৬ জনকে মুক্ত করতে সরকারকে অনুরোধ করেন।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে