logo
খবর

সচিবদের সঙ্গে বৈঠকের পর সরকারি কর্মচারীদের কর্মসূচি স্থগিত

প্রতিবেদক, বিডিজেন২৭ মে ২০২৫
Copied!
সচিবদের সঙ্গে বৈঠকের পর সরকারি কর্মচারীদের কর্মসূচি স্থগিত
বৈঠকে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ভূমিসচিব। ছবি: সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবির বিষয়টি আগামীকাল বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন সচিবেরা। এরপর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে ৭ জন সচিবের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

অন্যদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, ‘বিষয়টি যেহেতু একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা কর্মসূচি অব্যাহত রাখব না। আগামীকাল বুধবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

সভা সূত্র জানায়, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের বিষয়ে একমত হয়েছেন বৈঠকে অংশ নেওয়া সচিবেরা। এ বিষয়ে তারা মন্ত্রিপরিষদ সচিবকে পরামর্শ দেবেন। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে।

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে আজ মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমিসচিবকে দায়িত্ব দেওয়া হয়।

কর্মচারীদের আন্দোলনের মধ্যে গত রোববার সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে সরকার। তার আগে গত শনিবার থেকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন কর্মচারীরা।

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে