logo
খবর

মঙ্গলবার আবারও বিক্ষোভের ডাক সচিবালয় কর্মচারীদের

প্রতিবেদক, বিডিজেন২৭ মে ২০২৫
Copied!
মঙ্গলবার আবারও বিক্ষোভের ডাক সচিবালয় কর্মচারীদের
ছবি: সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' জারি ও কার্যকরের প্রতিবাদে মঙ্গলবার (২৭ মে) সারাদেশের সব সরকারি দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সচিবালয় কর্মচারীরা।

একই দাবিতে সোমবার (২৬ মে) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভের পর কর্মচারী নেতারা মঙ্গলবার সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

একইসঙ্গে সারাদেশের সব সরকারি দপ্তরে কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা।

অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তৃতীয় দিনের কর্মসূচির মধ্যে সচিবালয় কর্মচারীদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের কথা থাকলেও, সেই বৈঠক হয়নি। 

এরপরই নতুন কর্মসূচি ঘোষণা করে সচিবালয়ে কর্মরত-কর্মচারীদের সবগুলো সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম 'বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম'।

এই অধ্যাদেশকে 'নিবর্তনমূলক ও কালাকানুন' আখ্যায়িত করে এটি প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে কর্মচারীরা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এর খসড়া অনুমোদন হয়। এরপর ৩ দিনের মধ্যে রোববার (২৫ মে) রাতে অধ্যাদেশটি জারি করা হয়।

এর মাধ্যমে ১৯৭৯ সালের সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ কিছুটা শিথিল হয়ে আবারও ফিরে এলো।

১৯৭৯ সালের  অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ২ দফায় ৮ দিনের নোটিশে ব্যবস্থা নেওয়া যেত। নতুন অধ্যাদেশ অনুযায়ী ১৪ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা  নেওয়া যাবে। 

এদিকে, দীর্ঘদিন ধরে আন্দোলন করতে থাকা প্রশাসন ছাড়া অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারা মঙ্গলবার কলম-বিরতি কর্মসূচি ঘোষণা করেছেন। 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ'–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ক্যাডারের কর্মকর্তাদের বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সব ক্যাডারের সমতার দাবিতে মঙ্গলবার থেকে আবার কলম-বিরতিতে যাচ্ছেন ক্যাডাররা। 

মঙ্গলবার ও পরশু বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে সিভিল সার্ভিসের ২৫ ক্যাডারের কর্মকর্তারা এ কর্মসূচি পালন করবেন। তবে, হাসপাতালের জরুরি বিভাগসহ অন্য জরুরি সেবা কার্যক্রম এই কলম-বিরতির আওতাবহির্ভূত থাকবে।

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে