বিডিজেন ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। এর জন্য নির্ধারিত রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে সড়কে বিক্ষোভ করেছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী ব্যক্তিরা। তাদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খবর আজকের পত্রিকার।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে ৩০০ জনের বেশি মধ্যপ্রাচ্যগামী ব্যক্তি পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সৌদি আরবগামী প্রবাসী ও ওমরা হজযাত্রীরা স্কয়ার হাসপাতালের সামনে যান। তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের আরও দু-একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওই সব হাসপাতালে গিয়ে তারা দেখেন, তাদের যে টিকা দেওয়ার কথা ছিল তা নেই। পরে জানানো হয়, স্কয়ার হাসপাতালে টিকা আছে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন সেখানেও টিকার সংকট। এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন।
এ বিষয়ে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে প্রবাসী ও ওমরাহ যারা করবেন, তাঁরা টিকা নেওয়ার জন্য স্কয়ার হাসপাতালে এসেছিলেন। কিন্তু যখনই জানতে পারে যে, শুধু ওমরাহ যাঁরা করবেন তাঁদের টিকা লাগবে, তখন অন্যরা চলে যান। এখন হাসপাতালের সামনের পরিস্থিতি স্বাভাবিক।’
জানা গেছে, পান্থপথ থেকে অবরোধকারীরা মিছিল নিয়ে প্রবাসী কল্যাণের সামনে যাচ্ছেন।
সূত্র: আজকের পত্রিকার

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।