logo
খবর

বিনোদন: সন্তানকে অস্বীকার প্রবাসী স্বামীর, সেই গল্প আসছে পর্দায়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ ডিসেম্বর ২০২৪
Copied!
বিনোদন: সন্তানকে অস্বীকার প্রবাসী স্বামীর, সেই গল্প আসছে পর্দায়
প্রবাসীর স্ত্রী’ নাটকের দৃশ্য। ছবি: প্রথম আলো

দেশের সার্বিক অবস্থার কারণে অনেক দিন ইউটিউবে নতুন নাটক মুক্তি পায়নি। এর সঙ্গে যুক্ত হয় বন্যা পরিস্থিতি। তবে এর মধ্যেই গত সেপ্টেম্বরে মুক্তির পর আলোচনায় আসে ‘প্রবাসীর স্ত্রী’ নামের নাটকটি। নতুন খবর, এবার আসছে নাটকটির সিকুয়েল।
জানা গেছে, জিয়াউদ্দিন আলম পরিচালিত ‘প্রবাসীর স্ত্রী ২’ নাটকের শুটিং এর মধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় কিস্তিতেও জুটি বেঁধে অভিনয় করেছেন অহনা রহমান ও রুশো শেখ।

খবর প্রথম আলোর।

গল্পে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প। যেখানে প্রবাসী স্বামী সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তালাকও দেয়। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। একের পর এক ঘটনা ঘটতে থাকে। এগিয়ে চলে নাটকের কাহিনি। পুবাইলের একটি রিসোর্টে টানা দুদিন নাটকের শুটিং হয়েছে।
নাটকের দ্বিতীয় কিস্তি নিয়ে আশাবাদী পুরো টিম। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অহনা বলেন, ‘নাটকটির দ্বিতীয় কিস্তিও চাইছিলেন দর্শক। পরিচালক জিয়াউদ্দিন আলম ভাইও কাজটির জন্য বলছিলেন। আমার মনে হয়েছে, দর্শককে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। সুন্দর একটি গল্প। আমার বিপরীতে অভিনয় করেছে রুশো শেখ। আশা করছি, দর্শক ভালো একটি কনটেন্ট পাবে।’

রুশো শেখ বলেন, ‘প্রথমেই বলতে চাই আমি অহনার কথা। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। এবারও শুটিংয়ের সময় তার কাছে অনেক সহযোগিতা পেয়েছি।

পরিচালক জিয়া ভাইয়ের পাশাপাশি অহনাও আমাকে কোন পোশাকে ভালো লাগবে, ডায়ালগ কীভাবে দিতে হবে, সব ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমার অভিনয়ে হিট কাজগুলোর একটি প্রবাসীর স্ত্রী। দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী। নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শক প্রবাসীর স্ত্রীর নাটকে তাঁর অভিনয়দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শককে কাঁদাতে পারে না। অহনা-রুশোকে নিয়ে দ্বিতীয় কিস্তি নির্মাণ করলাম। চলতি বছরের শেষে মানে আগামী ডিসেম্বরের কোনো এক সময়ে নাটকটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি। দর্শক নিরাশ হবেন না, এটুকু পরিচালক হিসেবে আমি কথা দিলাম।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে