প্রতিবেদক, বিডিজেন

ক্যারিয়ারে সুসময় পার করছেন তমা মির্জা। 'দাগি' মুক্তির পর ছুটছেন হল থেকে হলে। যেখানেই যাচ্ছেন দর্শকদের প্রশংসা পাচ্ছেন। প্রশংসা যেমন পাচ্ছেন, দাগি সিনেমার জন্যও সবার কাছ থেকে দারুণ ভালোবাসাও পাচ্ছেন। ঈদের দিন মুক্তি পেয়েছে দাগি। আজ রোববার (৬ এপ্রিল) পর্যন্ত সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে।
তমা মির্জা বলেন, দাগি সিনেমা খুব ভালো যাচ্ছে। দর্শকরা গ্রহণ করেছেন। তাদের ভালোবাসাটাই বড় কিছু। এখন পর্যন্ত খুবই ভালো যাচ্ছে। রোববার পর্যন্ত হাউসফুল যাবে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ৪ থেকে ৫টি হলে গিয়েছি। আমি ও নিশো ভাই একসঙ্গে গিয়েছি। যেসব হলে হলে গিয়েছি, দর্শকদের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। দর্শকেরা বারবার করে বলেছেন দাগি সিনেমা খুবই ভালো হয়েছে। সবাই অনেক পছন্দ করেছেন।
এক প্রশ্নের জবাবে তমা মির্জা বলেন, দাগি সিনেমায় আমার চরিত্রের নাম জেরিন। নিশো ভাইয়ার চরিত্রের নাম নিশান। দর্শকরা নিশান-জেরিন বলে চিৎকার করেছেন। এই চিৎকার আনন্দের।

দাগি কি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, জানতে চাইলে তমা মির্জা বলেন, আমরা সবসময় বলে আসছি, দাগি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। মুক্তির পর সেটি আরও ভালোভাবে প্রমাণিত হলো। কেননা, পরিবার নিয়ে অনেক দর্শকেরা দাগি দেখছেন। তরুণেরা যেমন দেখছেন, বয়স্করাও দেখছেন। এসব অবশ্যই ভালো লাগছে।
'মুক্তির পর হলে গিয়ে দুবার দাগি দেখেছি। হলে বসে দর্শকদের উচ্ছ্বাস দেখে ভালো লেগেছে। আমার নিজের কাছেও দাগি খুব ভালো লেগেছে', যোগ করেন তিনি।
তমা মির্জা দাগি সিনেমায় তার অভিনয় প্রসঙ্গে বলেন, পরিচালক শিহাব শাহীন বলেছেন এটা আমার ক্যারিয়ারের বেস্ট অভিনয়। অভিনয়শিল্পী মনিরা মিঠু আপা বলেছেন এটা আমার সেরা অভিনয়। আরও অনেকেই বলেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
কথায় কথায় তমা মির্জা বলেন, দাগি সিনেমার গান, গল্প, নিখুঁত পরিচালনাসহ সব দর্শকেরা যেভাবে গ্রহণ করেছেন, সেখানেই আমাদের সার্থকতা। আমরা সার্থক। পরিশ্রম কাজ দিয়েছে।

আফরান নিশো ও তমা মির্জা জুটি বিষয়ে আপনার বক্তব্য কী, প্রশ্নের জবাবে তিনি বলেন, হলে গিয়ে দেখেছি অনেকের মুখে মুখে নিশান-জেরিন। এটা খুব ভালো লেগেছে। আমাদের জুটিটা দর্শকেরা গ্রহণ করেছেন। জুটি হিসেবে সবার পছন্দ হয়েছে। সবাই বলছেন সুড়ঙ্গের পর দাগি সিনেমায় আমাদের জুটি অনেক ভালো করেছে।
এখনকার স্বপ্ন কী, জানতে চাইলে তমা মির্জা বলেন, চরিত্র ও গল্পটাকে প্রাধান্য দেব। যেন সবাই বলে একটি সিনেমার থেকে অপরটি ভিন্ন। অনেক দিন যেন সবার মনে গেঁথে থাকে চরিত্রটি। আগামীতে আরও ব্যতিক্রমী কিছু করতে চাই।
দাগি সিনেমার জেরিন চরিত্র নিয়ে তিনি বলেন, এমন চরিত্র পাওয়া ভাগ্য। অনেক শিল্পী এমন চরিত্র পায় না। জেরিন চরিত্রের জন্য সবার ভালোবাসা পাচ্ছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি।
এখনকার ভাবনা কী, প্রশ্নের জবাবে তিনি বলেন, দাগি নিয়েই এখনকার সব ভাবনা। কিছুদিন দাগির ভেতর বসবাস করতে চাই।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।