logo
খবর

এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

প্রতিবেদক, বিডিজেন৩০ জুন ২০২৫
Copied!
এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

কমপ্লিট শাটডাউনসহ চলমান সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। রোববার (২৯ জুন) রাতে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শনিবার থেকে সারাদেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়।

এর ফলে শনিবার ও রোববার শাটডাউনের কারণে অন্য কার্যক্রমের পাশাপাশি বন্ধ থাকে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা রপ্তানি বাধার মুখে পড়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করেন।

সংস্কার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, তারা রাজস্ব ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণসহ অন্য যৌক্তিক দাবিতে প্রয়োজনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

একইসঙ্গে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন, যেন উদ্ভূত সমস্যার সমাধান হয় এবং রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হয়।

এর আগে রোববার দুপুরে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার রাজস্ব কার্যক্রম বন্ধ রেখে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের 'আইনবিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড' থেকে সরে আসার আহ্বান জানায়।

বিবৃতিতে অনতিবিলম্বে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে।

এরপর এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানায় সরকার।

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে