logo
খবর

আলোচিত তাপসী তাবাসসুম মানহানির মামলায় জামিন পেয়েছেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ নভেম্বর ২০২৪
Copied!
আলোচিত তাপসী তাবাসসুম মানহানির মামলায় জামিন পেয়েছেন
সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। ছবি: সংগৃহীত

মানহানির মামলায় জামিন পেয়েছেন আলোচিত ও সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম (ঊর্মি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম আজ সকাল ১০টার পর আদালতে আত্মসমর্পণ করেন। বাদীপক্ষ থেকে তারা জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন।

গত ৮ অক্টোবর বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত মানহানির মামলা আমলে নিয়ে সেদিন তাঁকে ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমের (ঊর্মি) একটি ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা হয়। এর জেরে গত ৬ অক্টোবর (রোববার) তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পরদিন ৭ অক্টোবর (সোমবার) সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে