logo
খবর

৩ বছর পর ওটিটিতে নিশো

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ আগস্ট ২০২৫
Copied!
৩ বছর পর ওটিটিতে নিশো
আরফান নিশো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

৩ বছর পর ওটিটি প্ল্যাটফর্মে নতুন ধাঁচের থ্রিলার সিরিজ ‘আকা’ নিয়ে আসছেন আফরান নিশো। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাবিলা। ওটিটি প্ল্যাটফর্মে এটাই তাঁর প্রথম কোনো সিরিজ। ‘আকা’ নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

তিনি বলেন, 'নিশো ভাইয়ের সঙ্গে এর আগে আমি অনেক কাজ করেছি। তবে এই প্রথম কোনো সিরিজে আমরা একসঙ্গে কাজ করছি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। সেইসঙ্গে নাবিলা আপুও খুব কো-অপারেটিং ছিলেন। সব মিলিয়ে আকা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে। এরমধ্যে বড় পর্দায় ২টি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন আফরান নিশো। প্রায় ৩ বছর পর করলেন কোনো ওটিটির কাজ।'

নাবিলা বলেন, 'আমার জন্য এই সিরিজ খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকেরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।'

অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্র আবহে নির্মিত হয়েছে 'আকা'। হইচইতে আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে এটি।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে