logo
খবর

নোয়াখালীতে বাইরে তালা দিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৪

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জুন ২০২৫
Copied!
নোয়াখালীতে বাইরে তালা দিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৪
আটক সন্দেহভাজন ৪ ডাকাত। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে এক সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার (২১ জুন) ভোরে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সুমন নামে ওই প্রবাসীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

খবর আজকের পত্রিকার।

ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের করিম (৩৮), তানজিদ (২২), মাসুম (২৬) ও সাইফুল (৩২)।

সৌদিপ্রবাসী সুমনের স্ত্রী বিবি আয়েশা জানান, ডাকাতির আগে ডাকাত দল বাড়ির অন্য ঘরগুলোর লোকজন যেন বের হতে না পারে, সে জন্য ঘরগুলোতে বাইর থেকে তালা মেরে রেখেছিল।

ডাকাতির ঘটনায় তছনছ আসবাব। ছবি– আজকের পত্রিকা
ডাকাতির ঘটনায় তছনছ আসবাব। ছবি– আজকের পত্রিকা

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোরে সুমনের নতুন বাড়ির টিন কেটে ঘরে ঢোকে ৮-১০ জন ডাকাত। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। একপর্যায়ে ডাকাত দল ঘরে একা থাকা সুমনের মা শাফিয়া খাতুনের মোবাইল ফোন বন্ধ করে তাঁর হাত, পা, মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তারা ঘরে থাকা আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা এবং পাঁচ-ছয় ভরি স্বর্ণ লুট করে। এদিকে শাফিয়া খাতুন অচেতন হয়ে পড়লে মৃত ভেবে রেখে চলে যায় ডাকাত দল। শনিবার সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বসুরহাট হাসপাতালে ভর্তি করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী বৃদ্ধা গলার আওয়াজ শুনে যাদের সন্দেহ করেছে তাদের চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে