logo
খবর

সৌদি আরব যাওয়ার ৩ দিনের মাথায় যুবকের মৃত্যু, মরদেহ আনতে পারছে না পরিবার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ নভেম্বর ২০২৪
Copied!
সৌদি আরব যাওয়ার ৩ দিনের মাথায় যুবকের মৃত্যু, মরদেহ আনতে পারছে না পরিবার
বায়েজিদ হাওলাদার। ছবি: যুগান্তর অনলাইন থেকে নেওয়া

কাজের জন্য সৌদি আরব যাওয়ার তিন দিনের মাথায় মৃত্যুবরণ করেছেন মো. বায়েজিদ হাওলাদার (৪০) নামে এক বাংলাদেশি যুবক। তার বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামে। অর্থাভাবে বায়োজিদের পরিবার এখন তার মরদেহ দেশে আনতে পারছে না।

খবর যুগান্তর অনলাইনের।

মৃত বায়েজিদ বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. ইউনুছ হাওলাদারের ছেলে। বায়েজিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী এবং পাশের রুমের বাসিন্দা কবির নামে একজন। বায়েজিদের মরদেহ বর্তমানে রিয়াদের একটি হাসপাতালের হিমাগারে রয়েছে বলে জানান তিনি।

যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ঋণ করে কাজের সন্ধানে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন বায়েজিদ। সৌদি আরব পৌঁছার তিন দিনের মাথায় ২০ অক্টোবর (রোববার) রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকালে বায়েজিদের পাশের রুমের বাসিন্দা পটুয়াখালীর মহিপুরের প্রবাসী কবির নামে একজন বায়েজিদের মৃত্যুর সংবাদ পরিবারকে জানান।

বায়েজিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম পরিবারে প্রধান বায়েজিদের মৃত্যুর খবর শোনার পর তার পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, বায়েজিদের পরিবারে বৃদ্ধ মা রাহিমা বেগম, স্ত্রী শিমু বেগম আর ৮ বছরের ফেরদৌস নামে এক সন্তান রয়েছে। ছোট ভাই ওবায়দুল মানসিক ভারসাম্যহীন। বাবা ইউনুছ হাওলাদার প্রায় ১০ বছর পূর্বে মারা যান। মা রাহিমা বেগম শয্যাশায়ী। বায়েজিদের বসতবাড়ি ছাড়া জমি বলতে কিছু নেই। দিনমজুরির কাজ করে সংসার চালাতেন তিনি।

পরিবারের সুখের কথা ভেবে গ্রামের মানুষের কাছ থেকে ধারদেনা ও এনজিও থেকে ঋণ করে প্রায় ৬ লাখ টাকা খরচ করে সৌদি আরব যান বায়েজিদ। সৌদি গিয়ে ৩ দিনের মাথায় বায়েজিদের মৃত্যুতে তার পরিবারটি এখন অথৈই সাগরে ভাসছে।

স্ত্রী শিমু বেগম কান্নাজড়িত কণ্ঠে যুগান্তরকে বলেন, ‘স্বামীই ছিল মোর ভরসা। মোগো সুখের লাইগ্যা সৌদি যাইয়া মইর‌্যা গেছে। এহন মোগো কী অইবে। কী করে চলমু। কী খামু। কী দিয়া মানসের দেনা পরিশোধ করমু। এহন লাশটাই বা কী করে দেশে আনমু।’

কথাগুলো বলছিলেন আর বারবার চোখের পানি মুছছিলেন। বলছিলেন-‘মোর স্বামীরে আমনেরা দেশে আইনা দেন। মোর স্বামীর মুখটা একটু দেখতে চাই।’

শিমু বেগম আরও বলেন, একদিকে স্বামীর লাশ আনতে অর্থের প্রয়োজন। অন্যদিকে পরিবারের ঋণের বোঝা এবং ১টি সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছি। সরকার এবং সমাজের বিত্তবান হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেলে স্বামীর লাশটি বাড়িতে আনা সম্ভব।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, বায়েজিদ নামে এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। সৌদি আরব থেকে বায়েজিদের লাশ আনার ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এজন্য তাদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে জমা দেওয়ার জন্য বলেছি। এ ছাড়া, তাদের পরিবারকে আর্থিকভাবেও সহযোগিতা করা হবে।

সূত্র: যুগান্তর অনলাইন

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে